চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে মে ২০২৪ রাত ০৯:৪০
৩৮৭
ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : চুলাভর্তি পানি। নেই রান্নার সুযোগ। সব থাকার পরও আজ দু’দিন আমরা না খেয়ে আছি । ঘরের ভিটার উপর দিয়ে বয়ে গেছে পানির ঢেউ। খাবারের জন্য ছেলে-মেয়েদের কান্না আর সহ্য করতে পারছি না। নিচে জোয়ারের পানির সাথে মাথার উপরে ঝরতে থাকা অবিরাম বৃষ্টিতে আমরা অসহায় হয়ে পরেছি। তাই একটু খাবারের জন্য ত্রানের লাইনে দাড়িয়েছি। চর-মানিকা আবাসন প্রকল্পের বাসিন্দা রিপা, ফাতেমাদের মতো চরফ্যাসনের বিভিন্ন গ্রামের দূর্গত মানুষের দুর্বিসহ কষ্টের প্রকাশ এমনই।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার মানিকা, চর-কলমী, নজরুল নগর, জাহানপুর এবং আবদুল্লাহপুরের দূর্গত এলাকা ঘুরে বিভিন্ন স্থানে ত্রানের জন্য অভূক্ত দূর্গত মানুষের ভীর দেখা গেছে। পাশাপাশি মঙ্গলবার দুপুরের পর থেকে প্যাকেট ভর্তি শুকনো খাবার নিয়ে মূল ভূÑখন্ডের এসব দূর্গত মানুষের ঘরে ঘরে ছুটে গেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক।
সরেজমিনে দেখাগেছে, দূরবর্তী ঢালচর, পাতিলা, মুজিব নগর ইউনিয়নসহ মূল ভূÑখন্ডের বেড়িবাধেঁর বাহিরের মেঘনা, তেতুলিয়া এবং মায়ানদীর কূলের বসতিগুলো ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলা পরিষদের প্রাথমিক তথ্যানুযায়ী এই উপজেলায় ৬ হাজার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অধিকাংশ ঘরের ভেতর দিয়ে জলোচ্ছ্বাসের পানি বয়ে গেছে। ঘরভিটা প্লাবিত হওয়ার পাশাপাশি ভারীবর্ষণের কারণে বেশির ভাগ পরিবারে রান্নার চুলা জ্বালানো যায়নি। ফলে সবকিছু থাকার পরও পরিবারগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার দিনভর উপজেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গ্রামের দূর্গত মানুষের মধ্যে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহানপুরের তুলাগাছিয়া, যমুনা আবাসন, কবি মুজাম্মেল হক আবাসন, শের-ই বাংলা আবাসন, বেগম রোকেয়া আবাসন, শুরভী গুচ্চগ্রাম, কর্নফুলি গুচ্চগ্রাম, আটকপাট কবি মাইকেল মধুসুদন দত্ত গুচ্ছগ্রাম , চর মানিকার মাহবুবা আবাসনসহ বেড়িবাধেঁর ঢালের ৫শতাধিক পরিবারের মধ্যে জরুরী শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। এ সংবাদ লেখা পর্যন্ত খাদ্য বিতরণ অব্যহত আছে ।
শুকনো খাবার বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক দূর্গতদের উদ্দেশ্যে বলেছেন, একজন দূর্গত মানুষ ক্ষুধার্ত থাকাকালে আমি ঘরে ফিরছি না। প্রত্যেক দূর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হবে। দূর্গত কোন মানুষ না খেয়ে থাকবে না। সকলের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের তরফ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত