লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মে ২০২৪ সন্ধ্যা ০৭:১০
৪২৩
হাসনাইন আহমেদ মুন্না : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে সরকারিভাবে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন ও কুতবা ইউনিয়নে অসহায়দের মধ্যে এসব চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় পৃথক অনুষ্ঠানে গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও কুতবা ইউনিয়নে ২০০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের এই এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এখানকার তেঁতুলিয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে মৎস্য ও কৃষির ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষ পুনর্বাসিত না হয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা রয়েছি। একই সঙ্গে শিগগিরই সিসি ব্লক ও টেকসই বেড়ীবাঁধ নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ করা হবে বলে জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান, গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ হোসেন, কুতবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত