তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৭
৩২৭
তজুমদ্দিন প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ হওয়া ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস) আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। তিনি কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তার কর্মি সমর্থকদের নিয়ে নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। গতকাল উপজেলার সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সেলিম বাজার, নুরুল ইসলাম চৌধুরী বাজার ও মাষ্টার বাজারে ফজলুল হক দেওয়ান পথসভা এবং চরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, ইউপি সদস্য রিজন মাতাব্বর, তসলিম পাটওয়ারী, আব্দুল মন্নান (বাগানি), আরিফ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফজলুল হক দেওয়ান ভোটারদের উদ্দেশ্যে করে বলেন, আগামী ৯জুন আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি চরের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্তা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। নির্বাচনের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আপনাদের প্রাণ প্রিয় নেতা মরহুম শামছুদ্দিন সেলিম চেয়ারম্যান ও মরহুম অহিদউল্যাহ জসিম চেয়ারম্যানের সাথে যেমনি চরবাসির সুখে দুঃখে ছিলাম আগামী দিনে তেমনি থাকবো আপনাদের পাশে।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৩৬টি। মোট ভোটার ১ লক্ষ ৩ হাজার ৩৮৮জন। পুরুষ ভোটার ৫৩ হাজার ৭৪০, নারী ভোটার ৪৯ হাজার ৬৪৮জন। আগামী ৯জুন ভোটের মাধ্যমে উপজেলাবাসি তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানের দায়িত্ব প্রদান করবেন।
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ
ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ
মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক