বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৯ রাত ০৯:৩৯
৮৫৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় এই কর্মসূচী পালন করা হয়। মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
জানা যায়, গত ২৯ শে অক্টোবর মঙ্গলবার মনপুরা সরকারী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ১নং মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: মফিজুল ইসলামের মেয়ে লিজা বেগম (১৯) কলেজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাওয়ারটেক নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার এই মর্মান্তিক মৃত্যুতে তার কলেজ সহপাঠিরা বৃহন্পতিবার প্রথমে শোক র্যালী বের করেন। শোক র্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
শোক র্যালী শেষে নিরাপদ সড়কের জন্য দীর্ঘ মানববন্ধন করেন মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা। এই মানববন্ধনে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে নিরাপদ সড়কের দাবীতে বক্তব্য রাখেন,মনপুরা ডিগ্রী কলেজ ছাত্র মো: সাগর ফরাজী,মো: মেহেদী বেলাল,মো: রাকিব,ইব্রাহীম মেজবাহ,মো: শাকিল,সজিব,আরজু বেগম,ফারজানা আক্তার সাথি,সাদিয়া মিম,মো: মহিউদ্দিন,আনোয়ার,মনির,আল আমিন,মামুন,নাহিদ ও সাব্বির প্রমুখ।
পরে ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষে একটি ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিরাপদ সড়কের ৯টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন,নিরাপদ সড়কের দাবীতে একটি স্মারকলিপি পেয়েছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত