লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২১
৩৯৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান। এরপর থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪৫টি কেন্দ্রে একযোগে চলে এ ক্যাম্পেইন।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে লালমোহন উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৩৬৩জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৮৮৬জন শিশুসহ সর্বমোট ৪৫ হাজার ২৪৯জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এরমধ্যে ৭৯জন প্রতিবন্ধী শিশু রয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধনকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার দিপালী রাণী দে, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. শফিকুল ইসলাম, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সামিউল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত