অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে টানা বৃষ্টিতে ১ হাজার ২শত হেক্টর রবিশষ্য ক্ষতিগ্রস্থ, দিশেহারা কৃষক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ০৮:১১

remove_red_eye

১১১৪

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে টানা সাত দিনের অসময়ের বৃষ্টিতে প্রায় ১ হাজার ২০০ হেক্টর রবিশষ্য ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে মুগ ডাল, ফেলন ডাল, মরিচ, বাদাম, ভুট্রা ও মৌসুমী সবজীর ক্ষতি সবচেয়ে বেশী। উপজেলা কৃষি অফিস বলছে ক্ষতিগ্রস্থ ফসল কত শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে তা নিরুপন করা হচ্ছে। তবে কৃষকরা বলছেন, সর্বোচ্চ ১০-১৫ শতাংশ ফসল টিকতে পারে। এতে ধার-দেনায় জর্জরিত ও বিভিন্ন এনজিও থেকে নেয়া কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে বৃহস্পতিবার ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু ও অতিরিক্ত পরিচালক রাশেদ হাসনাত খাঁন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ খেত পরিদর্শন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করতে উপজেলায় কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থ শষ্যের মধ্যে ৪ শত ২০ হেক্টর মুগ ডাল, ২ শত ৩২ হেক্টর ফেলেন ডাল, ২ শত ১২ হেক্টর মরিচ, ২শত ২৮ হেক্টর চিনাবাদাম, ৬২ হেক্টর ভুট্রা, ১ হেক্টর সূর্যমুখী ও মৌসুমী সবজী ৫৭ হেক্টর। একই সূত্র জানায়, দ্রুত পানি নিষ্কাশনের সাথে পর্যাপ্ত সূর্যালোক পেলে কিছু ফসলের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু আবহাওয়া এরকম থাকলে কৃষকরা ওই ফসল না পাবার সম্ভাবনাই বেশী। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে উপজেলার কুতুবা ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের চাষি মো. সিডু জানান, ১ শত ৬০ শতাংশ জমিতে আমি ডাল, মরিচ, বাদাম, ঢেঁড়শ চাষ করেছি। এখন সব পানিতে তলিয়ে আছে। কোন ফসল পাবার আশা নেই। ওই এলাকার চাষি আবু তাহের, পল্লব দে, কানুলাল দে একই কথা বললেন। ওই সময় আবু তাহেরকে ক্ষেত থেকে পানি নিষ্কাশনের ব্যর্থ চেষ্টা করতে দেখা যায়। ওই স্থানের ফসলের ক্ষেত ৪-৬ ইঞ্চি পানির নীচে নিমজ্জিত দেখা যায়। বড়মানিকা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের আ. শহীদ জানান, ১ একর জমির মুগ ডাল এখন পানির নীচে। এছাড়া বাদাম খেতে অল্প-স্বল্প যা ফল এসেছে তা নষ্ট হয়ে গেছে। ওই এলাকার রেশাদ আলী,আনোয়ার হোসেন, নিরব মোল্লাকে খেতের পানি সড়ানোর চেষ্টা করতে দেখা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, বৃষ্টি অব্যাহত থাকলে কিছু করার থাকবেনা। এ মুহুূর্তে কৃষকদের ক্ষতি সর্ব-নিম্ম পর্যায়ে কমিয়ে আনতে তারা সব রকমের চেষ্টা করছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...