অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


চরফ্যাসনে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে অধ্যক্ষের প্রতারণা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

২৯৬

চরফ্যাসন প্রতিনিধি : শিক্ষার্থী ও অবিভাবককে না জানিয়ে গোপনীয়তার সাথে নিজ মাদরাসায় শতাধিক শিক্ষার্থীর ভর্তি আবেদন সম্পন্ন করেছেন মাওলানা মোঃ ইয়াকুব আলী নামে এক অধ্যক্ষ। এই অনিয়ম তিনি দীর্ঘ বছর ধরে চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অবিভাবকগণ। ভুক্তভোগীদের মধ্যে পাঁচ শিক্ষার্থী চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ওই পাঁচ শিক্ষার্থী এ লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত শিক্ষক ভোলা জেলার চরফ্যাসন উপজেলার "করিমজান মহিলা কামিল (এম,এ) মাদরাসা" এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছেন। যার ইআইআইএন ১০১৪১২, মাদরাসা কোড ১৬৮৯৭, কেন্দ্র কোড ৫৫৬। ভুক্তভোগী ওই পাঁচ শিক্ষার্থী চরফ্যাসন উপজেলার স্থানীয় একটি মাদরাসা থেকে সদ্য দাখিল পাশ করেছেন।
ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, 'মাওলানা মোঃ ইয়াকুব আলী আমাদের বাড়িতে এসে আমার কছে আমার দাখিল পরীক্ষার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও নিবন্ধিত মোবাইল নম্বর চেয়েছেন। কিন্তু আমি কোন তথ্য দেইনি। আমি ২৮ মে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করতে গেলে জানতে পারি যে, আমার ভর্তি আবেদন সম্পন্ন করা। পরে জানতে পেরেছি আমার আবেদন তার মাদরাসা থেকে সম্পন্ন করেছে। অথচ এ বিষয়ে আমার কিংবা অভিভাবকের অনুমতি নেননি। আমার এসব গোপনীয় কাগজপত্র আমার মাদরাসায় সংরক্ষিত থাকার কথা। তাহলে তার হাতে আমার প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে গেল? তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছি।'
সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরুর দিন থেকে শিক্ষার্থী ও অবিভাবককে না জানিয়ে গোপনীয়তার সাথে নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে উক্ত মাদরাসা প্রথম পছন্দ তালিকায় নির্ধারণ করে ভর্তি আবেদন করেছেন মাওলানা মোঃ ইয়াকুব আলী। এই শিক্ষার্থীর মতো শতাধিক শিক্ষার্থীর ভর্তি আবেদন একইভাবে সম্পন্ন করেছেন তিনি। এমন অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থীর অভিভাবক।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা মো. জাহের দালাল বলেন, 'সদ্য দাখিল পাশ করা শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও নিবন্ধিত মোবাইল নম্বর সংগ্রহ করেছেন বিভিন্ন মাদরাসা থেকে। ভর্তি আবেদন শুরুর আগেই বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের একাডেমিক গুরুত্বপূর্ণ নথিও চলে গেছে তার হাতে। এছাড়াও শিক্ষার্থীদের বাড়িতে গিয়েও কাগজপত্র সংগ্রহ করেছেন ওই অধ্যক্ষ। তার প্রাধান উদ্দেশ্য শিক্ষার্থী ও অবিভাবককে না জানিয়ে গোপনীয়তার সাথে তার মাদ্রসায় ভর্তি করানো। যার ফলে কোন শিক্ষার্থী তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারে না। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কাঙ্খিত স্বপ্ন নষ্ট হয়ে যায় নিমিষে। এভাবেই অনিয়ম চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর।'
ভুক্তভোগী আরেক শিক্ষার্থীর বাবা মো. সিরাজ বলেন, 'আমার মেয়ে ২০২৩ সালে দাখিল পাস করে। ওই সালেই মেয়ের ভর্তি আবেদন করতে গিয়ে দেখি তার আবেদন সম্পন্ন করা। পরে খোঁজ নিয়ে জানতে পারি মাওলানা মোঃ ইয়াকুব আলী তার মাদরাসার নাম প্রথম চয়েসে দিয়ে আমার মেয়ের ভর্তি আবেদন সম্পন্ন করেছেন। এমনকি আমাদের কারো মোবাইল নম্বর ওই আবেদনে ব্যবহার করেনি। ভর্তি আবেদন বাতিলের জন্য তার কাছে ইউজার আইডি ও পাসওয়ার্ড চাইলে তিনি দেননি। পরে  অন্য প্রক্রিয়ায় আমার মেয়ের ওই আবেদন বাতিল করে পছন্দের কলেজে ভর্তি করাই। এতে আমি অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।
শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা জানতে বুধবার (২৯ মে) সকালে উক্ত মাদরাসা গিয়ে দেখা যায় যে, মাওলানা মোঃ ইয়াকুব আলী কয়েকটি মাদরাসার শিক্ষার্থীর দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপির ভিন্ন ভিন্ন বান্ডিল তার নিজস্ব টেবিলের ড্রয়ার থেকে বের করেন এক শিক্ষার্থীর তথ্য জানাতে। এসময় শতাধিক শিক্ষার্থীর দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের কপিও সংরক্ষণ করতে দেখা গেছে।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে ওই মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ ইয়াকুব আলী কোন সদুত্তর দিতে পারিনি। সুকৌশলে এ বিষয় এড়িয়ে যান।
ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ইউজার আইডি ও পিন নাম্বার শিক্ষার্থীদের কাছে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান মুঠোফোনে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...