বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ০৮:১৫
১৩৩৬
বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ। এ বছর উপজেলায় সাড়ে ২৭ একর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩৩ একর জমিতে কৃষকরা সূর্যমুখীর চাষ করেছেন। গত বছর এর পরিমান ছিল অর্ধেক। উপজেলার ৯ টি ইউনিয়নে কৃষকরা কম-বেশী এফ-১ ও বারি সূর্যমুখী-২ জাতের সূর্যমুখীর চাষ করেছেন। উপজেলায় এ বছরই সর্বোচ্চ পরিমান সূর্যমুখীর চাষ হয়েছে।
তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তেলের আমদানী নির্ভরতা কমানোর পাশাপাশি লাভজনক হওয়ায় কৃষকদের আরও বেশী সূর্যমুখী চাষে উদ্ধুদ্ধ করা হচ্ছে। এ লক্ষ্য অর্জণে কৃষকদের যাবতীয় প্রণোদনা দেয়া হচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ‘সূর্যমুখী চাষের ৯০ থেকে ১০৫ দিনের মধ্যেই কৃষকরা বীজ ঘরে তুলতে পারে। যদি প্রাকৃতিক দুর্যোগে কোন প্রকার ক্ষতি না হয় তাহলে চার শতাংশ জমিতে ২৫-২৮ কেজি সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যাবে। এক মণ বীজ থেকে ১৬-১৮ কেজি তেল পাওয়া যাবে। এ তেলের বাজারমূল্যও বেশী। সূর্যমুখীর তেল ছাড়াও খৈল দিয়ে মাছের খাবার এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এর কোনো অংশই ফেলা যায় না। এছাড়া সূর্যমুখী চাষের পরও কৃষক যথা সময়ে আউশ ধানের চাষ করতে পারবেন। এসব তেল প্রক্রিয়াজাত এবং বাজারজাত করার ক্ষেত্রেও কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
উপজেলার বড়মানিকা ইউনিয়নের সূর্যমুখী চাষি মাহাবুব মুন্সি, রফিক রাড়ি, সিরাজ রাড়ি জানান, প্রথম বারের মত সূর্যমুখী চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তবে গত তিন দিনের বৃষ্টির পর রোদ না হলে ক্ষতির মুখে পড়তে হবে।
এছাড়া কুতুবা ইউনিয়নের সূর্যমুখী চাষি অহিদ সর্দার, মোতাহার কালু, দুলাল মিয়া, পক্ষিয়া ইউনিয়নের শামছল হক, নুরনবী, মোতাহার হোসেন জানান, আমরা ফলনে খুশি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আমাদের খেত দেখতে আসে; ছবি তোলে।
তারা আরো জানান, আগে তারা জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করতেন। মুজিববর্ষ উপলক্ষে এ বছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ করেছেন। কৃষি অফিস থেকে তাদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে।
বড়মানিকা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনির হোসেন ও পক্ষিয়া বøকের উপ-সহকারী কর্মকর্তা খায়রুল আলম জানান, উপজেলার ৪০-৪৫ জন কৃষককে প্রণোদনা হিসেবে বীজ সরবরাহ করা হয়েছে। এছাড়া কৃষকপ্রতি ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার কৃষি অফিস বিনামূল্যে সরবরাহ করেছে। তাদের ব্লকে সূর্যমুখীর ফলন ভালো হয়েছে বলেও তারা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক আরো জানান, উপজেলার মানিকার হাটে সূর্যমুখী ফুল থেকে তৈল তৈরির মিল আছে। আমাদের উৎপাদিত সূর্যমুখী ফুলের বীজ থেকে তারা তৈল উৎপাদন করবে। এছাড়া ভবিষ্যতে যাতে কৃষকদের কাছ থেকেই কোম্পানি সরাসরি বীজ কিনে সে উদ্যোগ নেয়া হচ্ছে। কৃষি অফিস মাধ্যম হিসেবে কাজ করবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত