অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে চেয়ারম্যান প্রার্থীকে মারধরের ভিডিও ভাইরাল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২৪ রাত ০৯:৩০

remove_red_eye

৭০১

বাংলার কন্ঠ প্রতিবেদক : আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী লায়ন হাসনাত হাছনাইন (কাপপিচির প্রতীক) এর উপর হামলা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় প্রার্থী হাসনাতের গণসংযোগকালে আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে তাকে মারধর করেন। স্থানীয়রা ছুটে এসে ফখরুল আলম হাওলাদারের হাত থেকে প্রার্থীকে উদ্ধার করে।
প্রার্থী হাসনাত হাছনাইন অভিযোগ করেন, বুধবার দুপুর আগে ১২ টায় লালমোহনের কিশোরগঞ্জ দিদার মসজিদের সামনে সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। এসময় একটি মোটর সাইকেলে এসে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী ফখরুল আলম গণসংযোগে বাঁধা দেন এবং গলমন্দ করেন। এসময় স্থানীয় ইউপি মেম্বার মাহাবুব আলমের অফিস থেকে কিছু লোকজন এসে ফখরুলের সাথে যোগ দেয়। হাসনাতের ভাই হারুন সহ ৫ জন আহত হন বলেও তিনি দাবি করেছেন।  তিনি আরও জানান, প্রাণ রক্ষায় তিনি লোকজন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়ে। এব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে ফখরুল আলম হাওলাদার সাংবাদিকদের জানান, তাকে দেখে চেয়ারম্যান প্রার্থী হাসনাত হাছনাইন বাজে মন্তব্য করেন। এতে করে স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি চরফ্যাসনে নির্বাচনী দায়িত্বে রয়েছেন। বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহাবুব উল আলম জানান, তর্কাতর্কি ও মারধরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগর সেক্রেটারী ফখরুল আলম তাকে মারধর করার অভিযোগে থানায় মামলা করতে এসেছিলেন, তার মামলা নেয়া হয়নি। হাসনাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...