অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে মুদি দোকান থেকে জেলে সহায়তার চাল জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৪ রাত ১০:০৪

remove_red_eye

৩৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনের রানিগঞ্জ বাজারে মুদি দোকান থেকে সরকারি খাদ্য সহায়তার ১ হাজার ১৭০ কেজি (৩৯ বস্তা) চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রোবারহানউদ্দিনের সহকারী কমিশনার (ভুমি) মো. এমরান জাহিদ খান ও অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির চালগুলো জব্দ করেন। স্থানীয়দের অভিযোগ জেলে সহায়তার চাল (ভিজিএফ) বিতরণ না করে বাজারে বিক্রী করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিনামূল্যে খাদ্য সহায়তার চাল সুবিধাভোগিদের না দিয়ে রানিগঞ্জ বাজারের শাজাহান সিকদারের মুদি দোকানে মজুদ করা হয় বিক্রীর জন্য।এমন খবর পেয়ে বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) এমরান জাহিদ খান ও অফিসার ইনচার্জ মো. শাি হন ফকির অভিযান চালিয়ে দোকানে মজুদ করা ৩৯ বস্তা চাল জব্দ করেন। ইমরান জাহিদ খান জানান, সরকারি চাল যার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে এবং যে কিনেছেন দুই জনের বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হবে। তারা জব্দকৃত ৩৯ বস্তা চালগুলো দোকান মালিক শাজাহানের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
দোকান মালিক শাজাহান সিকদার জানান, তিনি মমিন ভুইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে দুই টন চাল কিনেছেন। টন প্রতি দাম ৪০ হাজার টাকা। তবে মমিন ভুইয়া জানান, এগুলো একটি মন্দিরের নামে বরাদ্দ দেয়া। মন্দির কৃর্তপক্ষ চালগুলো বিক্রী করেছেন তার মাধ্যমে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...