অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মসজিদে তালা মুসুল্লিরানামাজ আদায় করলেন রাস্তায়

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ দুপুর ০২:২০

remove_red_eye

৪২৫

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে জমির অতিরিক্ত টাকার দাবিতে ইমাম ও মুসল্লীদের মারধর করে মসজিদে তালা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে জিয়াউদ্দিন সোহাগের বিরুদ্ধে।
শুক্রবার (৭ জুন) মসজিদে ঢুকতে না পেরে খোলা আকাশের নিচে রাস্তায় জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। উপজেলার আসলামপুর ইউনিয়নের বাইতুস সালাম জামে মসজিদের পাশে এমন চিত্র দেখা যায়।
এর আগে সোমবার (৩ জুন) এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ছেলে।
জানা যায়, ৩ বছর আগে সোহাগের কাছ থেকে বাইতুস সালাম জামে মসজিদ স্থাপনের জন্য ২২ শতাংশ জমি ক্রয় করা হয়। বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করে আসছেন। পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও এখন জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ। তার দাবি ৩ বছর পূর্বের চুক্তিপত্র বাতিল করে বর্তমান মূল্যে তাকে জমির দাম পরিশোধ করতে হবে। তা না হলে জমির দলিল দেওয়া হবে না এবং মসজিদে কেউ নামাজ আদায় করতে পারবে না। পরে গত ৩ জুন জোহরের নামাজ আদায় করতে গেলে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা দেন সোহাগ।
মসজিদ কমিটির সভাপতি কফিলউদ্দিন হাওলাদার বলেন, ‘সোহাগ মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দিয়েছে। অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছে।’
আসলামপুর ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইয়াছিন সেলিম মসজিদে তালা দেওয়া ও মুসলিমদের মারধরের তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। চেয়ারম্যান ছাড়া তার পক্ষে সোহাগের বিচার করা সম্ভব নয় বলে জানান তিনি।
আসলামপুর ২নম্বর ওয়ার্ড মেম্বার আবুল হাসেম হাওলাদার বলেন, সোহাগের হুমকি ও মারধরের ভয়ে মসজিদে নামাজ পড়া বন্ধ আছে। তাই মুসল্লিদের সিদ্ধান্তে তারা জুমার নামাজ রাস্তায় আদায় করেন বলে জানান তিনি।
জানতে চ্ইালে জিয়াউদ্দিন সোহাগ বলেন, ‘আমার পাওনা টাকা দিয়ে নামাজ পড়তে বলেছি। মসজিদে তালা দিলেও পরে আমি চাবি নিতে সভাপতির কাছে ফোন করেছি। তবে কেউ চাবি নিতে আসেননি।
আসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি বলেন, ‘এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সোহাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...