অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন।

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৫৩১

এম নয়ন,তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে  ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৮জুন থেকে ১৪ জুন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা ভূমি অফিস। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত,এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিস নাজির মোশারফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রহমান,বন কর্মকর্তা আবুল বাসার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন প্রমুখ। 
 
সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ হলো ভূমি পরিষেবা অটোমেশন সিস্টেম প্রবর্তন। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা। এক্ষেত্রে চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল
সার্ভেয়িং-ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, অনলাইন শুনানি সিস্টেম, মোবাইলভিত্তিক ১৬১২২ হট লাইনসেবা ইত্যাদি। 
 
এছাড়াও ভূমি মালিকদের ভোগান্তি কমাতে ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি রেকর্ডসহ স্মার্ট ভূমিসেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। বর্তমানে নাগরিকরা ভূমি অফিসে না এসে অনলাইনে নামজারি, সার্টিফাইড পর্চা, মৌজা ম্যাপের আবেদন করতে এবং জমির খাজনা পরিশোধ করতে পারছেন। নামজারি করার সাথে ম্যাপ ও খতিয়ান সংশোধন করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের প্রায় এক লাখ ৩৮ হাজার মৌজা ম্যাপকে ডিজিটাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...