অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


লালমোহনে বাজার ভরা মৌসুমি ফল, তবুও অনেকের সাধ্যের বাহিরে দাম


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ রাত ০৮:১৭

remove_red_eye

৩৫৮


লালমোহন প্রতিনিধি: মো. বাবুল। তিনি একজন ফল বিক্রেতা। গত অন্তত ২৫ বছর ধরে ভোলার লালমোহন পৌরসভার চৌরাস্তার মোড়ে ফলের ব্যবসা করছেন বাবুল। ফল বিক্রি করতে গিয়ে এ বছরের মতো আর কখনো হিমশিম খাননি তিনি। বাবুলের ফলের দোকানে সব ধরনেরই ফল রয়েছে। তবে মৌসুম চলায় এখন ক্রেতাদের কাছে সবচেয়ে প্রিয় আম-লিচুসহ অন্যান্য মৌসুমি ফল।
ফল বিক্রেতা মো. বাবুল বলেন, ২৫ বছরের মতো ফল বিক্রি করছি। তবে এ বছরের মতো এতো দাম কখনো দেখিনি। এ বছর মৌসুমি ফলগুলোর দামও অনেক বেশি। তবুও ক্রেতাদের চাহিদার কথা ভেবে দোকানে অন্যান্য ফলের পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচু তুলেছি। এ বছর লিচুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি। গত কয়েকদিন আগেও একটি লিচু ৬ টাকা করে বিক্রি করতে হয়েছে। বর্তমানেও একটি লিচু সাড়ে ৪ টাকার মতো করে বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, মৌসুমি ফল আমও বিক্রি করছি। এই আমের দামও এ বছর দ্বিগুণ। গত বছর জাতভেদে যে আম এক কেজি ৬০ টাকা থেকে ৮০ টাকা বিক্রি করেছি। তা এখন ১০০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দামে বিক্রি করতে হচ্ছে। মৌসুমি ফলের এমন অস্বাভাবিক দামের কারণে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী ফল কিনতে পারছেন না। যেই ক্রেতা আগের বছর ৫ কেজি আম কিনতেন, তিনি এ বছর ২ থেকে ৩ কেজি কিনছেন। আবার যিনি গত বছর একশত লিচু কিনেছেন, তিনি এবার ৫০টি কিনছেন। অনেকে ক্রেতা তো আবার দাম শুনে কোনো কথা না বলেই ফল না কিনে চলে যাচ্ছেন।
ফল বিক্রেতা মো. বাবুল আরো বলেন, এ বছরের ফলের দাম বাড়ার পেছনে অনেক কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম চাহিদার তুলনায় কম ফল উৎপাদন হয়েছে। এছাড়া আমরা ফলগুলো রাজশাহী, যশোর ও দিনাজপুর থেকে কিনে আনি। এ বছর পরিবহণ খরচও বেড়েছে, তাই একপ্রকার বাধ্য হয়েই আমরা বেশি দামে ফল বিক্রি করছি। বেশি দামে ফল বিক্রি করলেও আমাদের তেমন লাভ হয় না। এক কেজি আম বিক্রি করলে ১০ টাকা থেকে ১৫ টাকার মতো লাভ হয়। আর একশত লিচু বিক্রি করলে লাভ হয় ২০ টাকার মতো।
কেবল বাবুলই নয়, তার মতো লালমোহন পৌরসভার বিভিন্নস্থানে বর্তমানে মৌসুমি ও স্থায়ী ফল ব্যবসায়ী আছেন অন্তত ৩০ জন। এ সকল ফল বিক্রেতাদের সকলকেই বেশি দামে ফল কিনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে মৌসুমি ফল খাওয়ার স্বাদ থাকলেও সাধ্য নেই অনেকের। তাদের মধ্যে এমনই একজন মো. নাগর। তিনি লালমোহন পৌরসভায় প্রায় ১০ বছর ধরে রিকশা চালান। তার দৈনিক আয় পাঁচশত টাকা। স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ তার মোট চার সদস্যের সংসার। তার দৈনিক যা আয় হয়, তা সংসারের গুরুত্বপূর্ণখাতেই ব্যয় হয়ে যায়।
রিকশা চালক মো. নাগর জানান, সারাদিন কষ্ট করে রিকশা চালাই। এতে করে দিনশেষে আয় হয় পাঁচশত টাকা। এই আয় দিয়ে কোনো রকমে কেবল সংসার চলে। এখান থেকে বাড়তি খরচের কোনো পথ নেই। তাই ফল কিনবো কিভাবে। আগে চাইলেও মৌসুমি ফলগুলো কেনা যেতো। তবে এখন এসব ফল আমাদের মতো নি¤œবিত্ত মানুষের জন্য অপচয়ের মতো হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি ফলগুলোও এখন হয়ে গেছে কেবল বড়লোকদের খাবার।
মাদরাসার শিক্ষক মো. মাকসুদুর রহমান বলেন, এ বছর মৌসুমের সময়ও ফলের দাম অনেক বেশি। যা মধ্যবিত্ত ও নি¤œবিত্তদের নাগালের একেবারেই বাহিরে। আমি যে বেতন পাই তা দিয়ে সংসার চালানোর পর ফল কেনা খুবই কষ্টসাধ্য। তবুও সন্তানদের আবদারে তিনবারে তিন কেজি আম কিনেছি। লিচুর দাম এতোই বেশি তা আর কেনার সাহস হয়নি।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন জানান, এই উপজেলায় বাণিজ্যিকভাবে তেমন কোনো ফল উৎপাদন হয় না। যার জন্য বাজারের ব্যবসায়ীরা বাহিরের জেলাগুলো থেকে ফল এনে বিক্রি করেন। এছাড়া ফলের উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। যার জন্যই বর্তমানে বাজারে মৌসুমি ফল থাকলেও দাম কিছুটা বেশি। তবে আমরা লালমোহনের কৃষকদের বিভিন্ন প্রকার ফল উৎপাদনের জন্য উৎসাহী করছি। এ উপজেলায় ফল উৎপাদন বাড়লে বাজারেও দাম কমে যাবে বলে মনে করছি।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...