অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে: ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩৮০

ক্ষমতায় থাকতে সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কেমিস্ট্রি হচ্ছে চুরি, দুর্নীতি, সন্ত্রাস। এখন তো দেখছেন চুরি, দুর্নীতি কীভাবে হচ্ছে। এত চুরি, শেখ মুজিবুর রহমান বলছেন যে, অন্য নেতারা দেশে পায় সোনার খনি, আর আমি পাই চোরের খনি। এটা তার আক্ষেপের কথা।।

রোববার (৯ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। জিয়াউর রহমানের ওপর দুইটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক কামরুল আহসান ও অধ্যাপক তৌফিকুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, দেখুন কীভাবে নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে বিদেশিদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।

এরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়ে খারাপ কিছু হতে পারে। মানুষের মধ্যে যে সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে।’

দলীয়করণে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ায় সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘কারা আসছে আজকে আমাদের নেতৃত্বে? দেখেন আপনি… তাদের কোয়ালিটি দেখেন…. কী অবস্থা। সব জায়গায় নেতৃত্বের সংকট কেন? পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন নেতৃত্ব সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করেছে তারা।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ছাত্রদলের নেতাদের নিয়ে ওয়ার্কশপ করতে চাই। সেই ওয়ার্কশপে আপনার শিক্ষকরা জিয়াউর রহমানের বিষয়গুলো, দেশ জাতি সম্পর্কে তাদের ধারণা দেবেন। এটা অত্যন্ত প্রয়োজনীয়।’

ইউট্যাবের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. রইছ উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক সাংসদ ফজলুল হক মিলন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইউট্যাবের অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক আবদুর রশীদ, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আলীমুর রহমান, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...