অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় আনারস বোঝাই পিকআপ থেকে গাঁজা উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা মে ২০২০ বিকাল ০৩:৩৪

remove_red_eye

৯৯২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় আনারস বোঝাই পিকআপ থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার পূর্ব ইলিশা বাঘার হাওলা নামক জায়গায় অভিযান চালিয়ে আনারস বোঝাই একটি পিকআপয়ে তল্লাশি চালিয়ে আনারসের মাঝে পাটের বস্তা থেকে সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ।
 
এসময় পিকআপে থাকা মাদক ব্যবসায়ি মনিরুল ইসলাম শুভ ও গাড়ির হেলপার সোহাগ মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যান পিক-আপের ড্রাইভার।
 
আটককৃত মাদক ব্যবসায়ি শুভ পৌর ০৭নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ও হেলপার সোহাগ মোল্লা ভেদুরিয়া ০৩নং ওয়ার্ডের আবদুল বারেক মোল্লার ছেলে বলে জানা গেছে।
 
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে পিক-আপটিতে তল্লাশি করে সাড়ে ছয় হাজার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং পিক-আপের হেলপার ও ব্যবসায়িকে আটক করা হয়। তবে পালিয়ে যান পিক-আপ চালক। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।       




মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...