অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে কৌশর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২৪ রাত ১০:৫২

remove_red_eye

৪১৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে উপজেলা পর্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব, বিশেষ ব্যক্তিত্ব গণের সম্মাননা এবং মেন্টরদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলার সুকদেব মদন মোহন  মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)  সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।  গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপসহকারী পরিচালক ডাক্তার তরুণ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আকিক আনোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার পাপিয়া সুলতানা, সুকদেব মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান, হালিমা খাতুন মহিলা কলেজের শিক্ষক আব্দুল কাদের উজ্জল চৌধুরী, দৌলতখান পৌরসভার মহিলা কাউন্সিলর আমেনা বেগম। অনুষ্ঠাৃনে    দৌলতখান উপজেলায় কৈশোর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মোঃ আবুল খায়ের কে, ক্রীড়া অঙ্গনে বিশেষ অবদানে সুকদেব মদন মোহন বিদ্যালয়ের শিক্ষক  মোঃ জসিম উদ্দিনকে, সাংস্কৃতিক বিষয়ক উপস্থাপনা কবিতা ও গল্প লেখক প্রতিভাবান সংগীত শিল্পী হিসেবে বিশেষ অবদানে দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা ফাহিমকে, বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বিশেষ অবদানে আনোয়ার হোসেন সেলিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিযোগীর মধ্যে    সংগীতে ৬জন, রচনায় ৬জন, স্বাস্থ্য সচেতনতায় ৩জন  ও স্টোরে ৩জনকে প্রতিযোগিতায় বিজয়ী মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জন উন্নয়ন সংস্থার ফোকালপার্সন মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজে ইউএস)   

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...