অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘লঞ্চে সন্তান প্রসব, মা-শিশুর আজীবন ভাড়া ফ্রি’

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

২৯৯

লালমোহন প্রতিনিধি : লঞ্চে ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেছেন মোসা. সাহিদা বেগম নামে এক প্রসূতি। বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহন নৌরুটের এমভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চে কন্যাসন্তান প্রসব করেন ওই প্রসূতি। লঞ্চে সন্তান জন্মের কারণে ওইদিনের লঞ্চ ভাড়াসহ এবং ওই প্রসূতি এবং শিশুর আজীবন যাতায়াত ভাড়া ফ্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে এমভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন জানান, ওই নারী এবং তার স্বামী মিলে ঢাকা থেকে আমাদের লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেন। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই সাহিদা বেগম নামে ওই নারীর প্রসব বেদনা উঠলে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাই।
তিনি আরো জানান, এরপর লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছে কিনা খোঁজ নিই। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। ওই চিকিৎসকের সঙ্গে কয়েকজন নারী প্রসূতি সাহিদাকে সন্তান প্রসব করাতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় প্রসূতি সাহিদা বেগম একজন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। প্রসূতি সাহিদা বেগম ও তার স্বামী শাহীন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।
এমভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান বলেন, লঞ্চে সন্তান প্রসব করা ওই প্রসূতিসহ তার স্বামীর ওইদিনের ভাড়া মওকুফ করা হয়েছে। এছাড়া আমাদের লঞ্চে ওই প্রসূতি মা এবং শিশুর আজীবন ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...