লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:০৪
৩৬০
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে মো. নয়ন নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার ভাটিয়া বাড়ি শিশু নয়নের নানা বাড়ি। এছাড়া সে রাজবাড়ি সদর উপজেলার বড় চরবাইনা এলাকার মো. সুমনের ছেলে।
জানা গেছে, প্রায় দুই মাস আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলায় অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নয়ন। সকালে সে তার নানা বাড়ির মধ্য থেকে কামরুল নামে এক ব্যক্তির অটোরিকশায় উঠে বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার জন্য। ওই অটোরিকশাটি বাড়ির দরজায় পৌঁছানোর আগেই নিচে পড়ে গিয়ে অটোরিকশার চাকার নিচে মাথা পড়ে শিশু নয়নের। এতে গুরুতর আহত হয় ওই শিশু। এ সময় অটোরিকশা চালকসহ শিশু নয়নের স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু নয়নকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় অন্যান্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক