লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জুন ২০২৪ বিকাল ০৪:৪৬
৩৮৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বজ্রপাতে মো. লোকমান নামে ৪৫ বছর বয়সী এক জেলে নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত লোকমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকার মৃত আব্দুল ওহাব বেপারীর ছেলে।
জানা গেছে, সকালে গরুর জন্য ঘাস কাটতে এবং মই জাল দিয়ে নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন জেলে লোকমান। এ সময় তেঁতুলিয়া নদীতে মই জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঝলসে যান তিনি। বিষয়টি পাশে থাকা লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলে লোকমান বেপারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই জেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত