বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬
১৩৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা ও দৌলতখান থেকে একই দিনে দুইটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। আতংকিত এলাকাবাসী সাপ দুটিকেই পিটিয়ে মেরে ফেলে। মঙ্গলবার সকালে ইলিশা ও রাতে দৌলতখানে সাপ দুটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় বাড়ির পাশের জালের সাথে পেচানো অবস্থায় একটি রাসেল ভাইপার পাওয়া যায়। এসময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে মাটিচাপা দেয়। এদিকে মঙ্গলবার রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের জালু মাঝির বসত ঘর থেকে আরও একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়। জালু মাঝি জানায়, তার বসতঘরে খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘরের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে বিষধর সাপ রাসেল ভাইপারকে ঘর থেকে বের হতে দেখেন। তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। উপস্থিত লোক জন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
এর আগে গত ১৮ ডিসেম্বর, ২০২১সালে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছিল। যা বন বিভাগকের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী তজুমদ্দির উপজেলার শশিগঞ্জ বিটের বনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত