অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৪০৬

বোরহানউদ্দিন প্রতিনিধি:  ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শ্লোগানে শ্লোগানে পৌর শহর মিছিলের নগরীতে পরিনত হয়েছে।
রোববার বিকালে উপজেলা চেয়ারম্যান জাফর ঊল্লাহ চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের  সভাপতি জসিমউদ্দিন হায়দারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি ভোলা-২ আসনের
সংসদ সদস্য আলী আজম মুকুলের বাসার সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে ওই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী হিরা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ। ওই সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...