অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


লালমোহনে পল্লী বিদ্যুতের কর্মীর সঙ্গে গ্রাহকের বাকবিতন্ড : খুলে নিলো মিটার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২৪ রাত ১০:৩৩

remove_red_eye

৩৮৯



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতের বিল বিতরণকারী কর্মীর সঙ্গে বাকবিতÐার জেরে চার গ্রাহকের মিটার খুলে নিয়েছেন পল্লী বিদ্যুতের লোকজন। সোমবার দুপুরে উপজেলার নবগঠিত মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে ওই চার গ্রাহকের মিটার খুলে নেওয়া হয়।


জানা গেছে, রোববার বিদ্যুতের বিল বিতরণ করতে লালমোহনের মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় যান উপজেলা পল্লী বিদ্যুতের এক কর্মী। এ সময় বিল বেশি আসার কথা জানতে চান ওই এলাকার নূর উদ্দিন নামে এক গ্রাহক। তখন বিদ্যুৎকর্মী এবং ওই গ্রাহক বাকবিতÐায় জড়ান। এছাড়া ওই এলাকার ফোনারী বাড়ির আনিছল হক তার মিটারে কোনো পয়েন্ট দেখা না যাওয়ার বিষয়ে জানতে চাইলে তার সঙ্গেও বাকবিতÐায় জড়ান পল্লী বিদ্যুতের ওই বিল বিতরণকারী কর্মী। এরই জের ধরে সোমবার দুপুরে পল্লী বিদ্যুতের লোকজন গিয়ে চার গ্রাহকের মিটার খুলে নিয়ে যান। মিটার নিয়ে যাওয়া গ্রাহকরা হলেন- মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মো. নূর উদ্দিন, আনিছল হক, আব্দুল আলী এবং আকতার হোসেন।
অভিযোগ করে মোতাহারনগর ইউনিয়নের গজারিয়া এলাকার ফোনারী বাড়ির পল্লী বিদ্যুতের গ্রাহক মো. আনিছল হক বলেন, আমার মিটারে কোনো পয়েন্ট নেই। অথচ জুন মাসে আমার বিল এসেছে ৬৫৮ টাকা। এই বিল তারা কিভাবে করেছে তা জানতে চাই বিল দিতে আসা বিদ্যুৎ অফিসের ওই লোকের কাছে। তিনি এর কোনো উত্তর দিতে পারেননি। যার জন্য তার সঙ্গে সামান্য বাকবিতÐা হয়। তবে সোমবার অফিস থেকে কয়েকজন লোক এসে আমাদের এলাকার চারজনের মিটার খুলে নিয়ে গেছেন। একই সঙ্গে পুলিশ এনে আমার বাবা আব্দুল আলীকেও নিয়ে গিয়েছেন।
অভিযোগ করে একই এলাকার সেকান্তর আলী মাতাব্বর বাড়ির বিদ্যুৎ গ্রাহক মো. নূর উদ্দিন জানান, মে মাসে আমার বিদ্যুৎ বিল এসেছিল ৩৮৬ টাকা। অথচ জুন মাসে সেই বিল হয়ে গেছে দ্বিগুণ। জুন মাসে আমার বিল আসে ৯৯৯ টাকা। বিল দিতে আসা বিদ্যুৎ অফিসের ওই লোকের কাছে বেশি বিল আসার বিষয়টি জানতে চাইলে তিনি সঠিক জবাব দিতে পারেননি। যার জন্য তার সঙ্গে আমারও কাথা কাটাকাটি হয়। রোববার এ ঘটনা ঘটলেও সোমবার বিদ্যুৎ অফিস থেকে কয়েকজন লোক এসে আমারও মিটার খুলে নিয়ে গেছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত না থাকার পরেও আরো দুইজনের মিটার খুলে নিয়ে যায় বিদ্যুৎ অফিসের লোকজন। আমাদের প্রশ্ন; মিটার আমরা টাকা দিয়ে কিনেছি, তারা কেনো আমাদের মিটার খুলে নেবে?
এ বিষয়ে লালমোহন পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম মো. সোয়েব ইবনে বাশার বলেন, বাকবিতÐা নয়, আমাদের বিল বিতরণকারী ওই কর্মীকে তারা মারধর করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। যেহেতু ওই গ্রাহকরা আমাদের কর্মীকে মারধর করেছে সে জন্য ওই ঘটনার সঙ্গে জড়িত চারজনের মিটার খুলে আনা হয়েছে। বিদ্যুতের মিটার কারও ব্যক্তিগত না, এটির মালিক পল্লীবিদ্যুৎ।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, বিদ্যুৎকর্মীকে মারধর সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...