চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২০ রাত ১১:১৯
৮৯৬
চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে হত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ড এবং জিন্নাগড় ৩নং এবং ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ৫শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ছাত্রললীগর সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভির উদ্যোগে চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রূপকার, যুব ক্রিড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে কর্মহীন ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তায় চাল,ডাল,তৈল,আলুসহ অন্যান্য ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হত দরিদ্রদের পাশে থাকার জন্যই চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের এ উদ্যোগ বলে জানান সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভি। তিনি বলেন, চরফ্যাশন মনপুরার গণ মানুষের জননেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা ছাত্রলীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত