অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলায় নির্বিচারে নিধন হচ্ছে অবৈধ গলদা ও বাগদা রেনু


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২৪ রাত ১১:৩৪

remove_red_eye

৭২১




ধ্বংস হচ্ছে বিভিন্ন  প্রজাতির অসংখ্য মাছের রেণু



নীল রতন, বোরহানউদ্দিন থেকে : ভোলার বোরহানউদ্দিন, দৌলতখাঁন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন, উপজেলার মেঘনা নদী ও জেগে ওঠা ডুবোচরে অবাধে মশারি জাল, বিহিন্দী সহ নানা প্রকার বাহারী জাল দিয়ে নির্বিচারে চিংড়ির রেণু (গলদা, বাগদা চিংড়ি) নিধনের মহোৎসব চলছে। এসব রেণু ধরতে গিয়ে বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছের রেণু ধ্বংস হচ্ছে প্রতিদিন। অভিযোগ উঠেছে মৎস বিভাগ, নৌ-পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নিরব ভূমিকার কারনে এসব নিষিদ্ধ রেণু সড়ক ও নদীপথে বড় বড় ড্রাম কিংবা পাতিল ভর্তি করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে চালান করছে একটি প্রভাবশালী চক্র।
 মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, একটি চিংড়ির রেণু (পিএল-পোস্ট লাম্বা) ধরার জন্য অন্য প্রজাতির নয় থেকে ১২টি রেণু ধ্বংস করা হচ্ছে। এর মধ্যে দুইশত প্রজাতির মাছ, বিভিন্ন প্রকারের জলজপ্রাণী ও খাদ্যকণা প্রতিদিন ধ্বংস হচ্ছে। যে কারণে মেঘনা নদীতে অন্য প্রজাতির মাছ ও অন্যান্য জলজপ্রাণীর ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ক্রমশ ভেঙে পড়ছে জলজপ্রাণীর বাস্তুসংস্থান বা আন্তঃনির্ভরশীলতা। এ কারণেই ২০০১ সালে সরকার বাগদা ও গলদা প্রজাতির রেণু আহরণ ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। জেলা ও উপজেলা মৎস্য অফিস বলছে, তাদের নজরদারি আছে। তবে বাগদা, গলদা নিধনে  উপজেলা প্রশাসন কিংবা মৎস প্রশাসনের কোন অভিযান চলতি মৌসুমে তেমন চোখে পড়েনি। অবশ্য ভোলা জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, এমন কয়েকটি অভিযোগ তিনি পেয়ে নিজে তদন্ত করছেন, তার কোন উপজেলার মৎস বিভাগের কোন কর্মকর্তা কর্মচারী রেনু পাচারের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে ।   বিভিন্ন উপজেলার মেঘনা নদীর পাড় ঘুরে দেখা গেছে, অন্তত ৯-১০ হাজার শিশু-কিশোরসহ নারী-পুরুষ রাতদিন মেঘনা ও মেঘনার ডুবোচরের বিভিন্ন স্থান থেকে গলদা-বাগদার রেণু ধরছে। পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করছে, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের  তিন-চারজন স্থানীয় প্রভাবশালী। এর সঙ্গে যুক্ত আছে মেঘনা নদীতে টহলরত সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন, আড়তদার ও ঘের মালিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রকাশ্যে বাগদা ও গলদা নিধনের ব্যাপারে জানতে চাইলে কোষ্টগার্ড তজুমদ্দিন ফাঁড়ির কর্মকতারা কোন মন্তব্য করতে রাজী হননি ।  প্রভাবশালী ও আড়তদাররা দরিদ্রতার সুযোগ নিয়ে অভাবগ্রস্ত লোকজনকে পোনা শিকার করতে বাধ্য করছে। অভিযোগ উঠেছে, অজ্ঞাত কারণে স্থানীয় মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোষ্টগার্ড এদিকে কোনো নজরদারি দিচ্ছেননা। মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, অসংখ্য মানুষ রেণু শিকারের সঙ্গে শত শত প্রজাতির মাছ নিধন করছে। ঘাটগুলো হচ্ছে, বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ঘাট, মৃজাকালু মাছঘাট, ¯øুইস গেট ঘাট, নবাব মিয়ার হাটঘাট, আলীমুদ্দিন ঘাট ও বাংলাবাজার ঘাট,তজুমদ্দিন উপজেলার সোনাপুর ¯øুইজ ঘাট, তজুমদ্দিন মাছ ঘাট, লালমোহন উপজেলার কাটাখালি ঘাট , লালমোহন মঙ্গল সিকদার ঘাট, লালমোহন বাতির খাল ঘাট , চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট, চরফ্যাশন বড় ¯øুজই ঘাট(বেতুয়া ) , দক্ষিন আইচা পাঁচ কপাট ঘাট ।
প্রতিবার জাল ফেলে সাত থেকে আটটি চিংড়ির রেণু পেলেও তার সঙ্গে উঠে আসছে শত শত প্রজাতির অসংখ্য মাছের পোনা। চিংড়ি পোনা আলাদা করে ড্রাম, মাটির পাত্র, বালতি, কলস ও অন্যান্য পাত্রে জিইয়ে রাখলেও অন্য প্রজাতির মাছের পোনাগুলো ডাঙায় অথবা চরে ফেলে দেয়ায় সেগুলো মারা যাচ্ছে। এ ছাড়া মেঘনার বেড়িবাঁধের ওপর চরফ্যাশন, লালমোহন তজুমদ্দিন, বোরহানউদ্দিন ,দৌলতখাঁন উপজেলার সীমানার মধ্যে কয়েকশ’ রেণু কেনার অস্থায়ী অবৈধ আড়ত দেখা গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কতিপয় প্রভাবশালী দালাল জেলেদের এক প্রকার জোরপূর্বক বিহিন্দী জাল, মশারি জাল ও কারেন্ট জাল দিয়ে রেণু নিধন করাচ্ছে।
 অনুসন্ধানে সরেজমিনে গিয়ে দেখা যায় এসকল অবৈধ গলদা , বাগদার রেনু ট্রলারে করে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত পাচার হয় লালমোহন উপজেলার গজারিয়া খালগোড়া, নাজিপুর লঞ্চ ঘাট, দেবীর চর বড় পোলের নিচ দিয়ে । মেঘনার হাকিমদ্দিন নৌ পুলিশের ওসি মোশারফ হোসেনের অফিসের সামনে এবং চারপশে হাজার হাজার লোকজন রেনু শিকার করছে ,এব্যাপারে জানতে চাইলে ওসি জানান, তিনি রেনু শিকারের ব্যাপারে কিছুই জানেননা ।





বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...