লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪
৩৬১
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বাগদা ও গলদা চিংড়ির অন্তত ৫০ লাখ রেণু জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট ও চট জাল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন- পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. জসিম এবং মো. সিরাজ।
এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত