অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় নারায়নগঞ্জের ফতুল্লায় মালবাহি ট্রলারে অগ্নিকান্ডে নিহত দুই শ্রমিকের লাশ দাফন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৪১৩

নিহত সেই দুই শ্রমিকের মরদেহ মনপুরায় দাফন, স্বজনদের আহাজারি

মনপুরা প্রতিনিধি : ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায় মালবাহি ট্রলারে (এফবি মনপুরা) অগ্নিকান্ডে নিহত সেই দুই শ্রমিকের মরদেহ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় নিহত দুই শ্রমিকের বাড়িতে এসেছে। এই সময় স্বজনদের আহজারিদের পরিবেশ ভারি হয়ে যায়।

শুক্রবার দুপুর ১২ টায় নিহত দুই শ্রমিকের লাশ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার ভোর ৭ টায় দুই শ্রমিকের মরদেহ ঢাকা থেকে লঞ্চযোগে মনপুরা এস পৌঁছায়।

নিহতরা হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নংওয়ার্ডের বাসিন্দা আবদুল কাদের মালতিয়ার ছেলে খোকন মালতিয়া। অপরজন হলেন একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নাছির পন্ডিতের ছেলে ফখরুল ইসলাম।
 
জানা যায়, গত বুধবার ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায় তেল ডিপো থেকে মালবাহি ট্রলার ‘এফবি মনপুরা’ ড্রামে করে তেল বোঝাই শেষ হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ মালবাহি ট্রলারটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিক অগ্নিদগ্ধ হয়ে দুই নৌ-শ্রমিকের মৃত্যু হয়।

প্রথমে এক নৌশ্রমিকের অগ্নিদগ্ধ মরদেহ পাওয়া গেলেও একজন নিখোঁজ থাকে। পরে নদী থেকে অপর নৌশ্রমিকের মরদেহ উদ্ধার করে ফতুল্লা নৌপুলিশ। মৃত্যু হওয়া দুই নৌশ্রমিকের বাড়ির পাশাপাশি অগ্নি দুর্ঘটনা পড়া মালবাহি ট্রলারটিও ভোলার মনপুরার।

এই ট্রলারে করে ঢাকা থেকে মনপুরা উপজেলার উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ব্যবসায়ীদের মালামাল বহন করে আনতো। এই ট্রলারের মালিক দুইজন। একজন হলেন, ইউনুচ ঢালী অপরজন সেলিম হাজী। এদের বাড়িও উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে।

এই ব্যাপারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া জানান, অগ্নিদগ্ধে নিহত দুই শ্রমিকের মরদেহ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই নৌ-শ্রমিকের মরদেহ মনপুরা শুক্রবার এসেছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...