বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুলাই ২০২৪ রাত ০৯:১২
৩৪৫
নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১ জুলাই) জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় প্রস্তাবিত মূল্যায়ন পদ্ধতির ছোটখাটো সংশোধন ও পরিমার্জন সাপেক্ষে এটি চূড়ান্ত করা হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মশিউজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাবলিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি অনুমোদন করা হয়েছে। তবে সেখানে কিছু ছোটখাটো সংশোধন-পরিমার্জন আছে।
‘আমরা আগে যেভাবে বলেছিলাম, ৫ ঘণ্টার পরীক্ষা, তা ঘণ্টা নয়, বেসিক্যালি হবে এক স্কুল কর্মদিবস অর্থাৎ একটা স্কুল সময় যা হয়, সেই সময়ের মধ্যে পরীক্ষা হবে। ’
তিনি আরও বলেন, যেভাবে আমরা বলেছি, প্রশ্ন পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে ৬৫ শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ কার্যক্রম-ভিত্তিক, তা আছে। যেভাবে সেভেন পয়েন্ট স্কেলের কথা বলেছি, তা আছে, শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন আছে, সবই ঠিক আছে। ছোটখাটো কিছু সংশোধনী আছে।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, যারা জানুয়ারিতে দশম শ্রেণিতে উঠবে, তাদের থেকেই পাবলিক পরীক্ষায় এ পদ্ধতি বাস্তবায়ন শুরু হবে। পরিমার্জন ও ছোটখাটো সংশোধনীগুলো ফাইনাল করে পরে বিস্তারিত জানাব।
এনসিটিবির খসড়া প্রস্তাবনা অনুযায়ী, প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষার সময় ধরা হয় পাঁচ ঘণ্টা। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও পাঁচ ঘণ্টা করার প্রস্তাব জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবমে এবং ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত