বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৬
৪৩১
দুর্ভোগে তিন গ্রামের মানুষ
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন গ্রামের মানুষ। এতে দূর্ভোগে পড়েছেন কয়েক হাজার পরিবার। সোমবার (১ জুলাই) দুপুরে প্রবল বৃষ্টির ফলে উপজেলার সাচড়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বেড়ীবাঁধের দরুন খালের উপর নির্মিত আয়রন স্ট্রাকচারের ব্রিজটি ভেঙ্গে পানিতে নিমজ্জিত হয়। এতে ভোগান্তিতে পড়েছে সাচড়া, গোবিন্দপুর ও দরুন গ্রামের বাসিন্দা ও স্কুল-কলেজগামী সাধারণ শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা রহুল আমিন, চাঁন মিয়া ও সোনা মিয়া খান সহ অনেকে জানান বলেন, প্রায় ১০ বছর প‚র্বে ব্রিজটির দুই দিকের মাটি সরে যায়। কোনো সংস্কার না হওয়ায় ব্রিজের অনেক অংশ ভেঙ্গে যায়। সে থেকে বাঁশ ও গাছ দিয়ে ব্রিজের উপর উঠে জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা পারাপার হতো। ব্রিজটি হাঠৎ ভেঙ্গে পড়ায় চরম দ‚র্ভোগে তারা। এখানে নতুন ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন স্থানীয়া।
সাচড়া ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছের আহমেদ পরী জানান, ২০০৬ সালে ব্রিজটি নির্মান হয়। এটি অনেকদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় তিন গ্রামের মানুষের দ‚র্ভোগ সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান জানান, এই আয়রন ব্রিজ প্রায় ২০ বছর প‚র্বে মানুষ ও রিক্সা, মোটরসাইকেল চলাচলের জন্য কম বাজেটে করা হয়। এই ব্রিজ মেরামত ও নতুন করে করা হয়না। তবে নতুন করে বেশি বাজেটে ব্রিজ নির্মাণ করা হয়। তিনি আরো জানান, পরিদর্শন করে এই বিষয়ে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে দ্রæত সময়ের মধ্যে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত