অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১০ হাজার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

৫২১

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিতি আরও বেড়েছে। মঙ্গলবার (২ জুলাই) ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেননি ১০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা প্রথম দিনের চেয়ে ৪৭০ জন বেশি। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৭০ জন।

মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায়ও প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে। তবে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় এদিন অনুপস্থিতি কমেছে।

মঙ্গলবার বিকেল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—দ্বিতীয় দিনে ১ হাজার ৪৭২টি কেন্দ্রে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৯টি কেন্দ্রের তথ্য পেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এসব কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন মোট ৯ লাখ ৩২ হাজার ৫০৯ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২২ হাজার ৬৯ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৪৪০ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক।

সবচেয়ে বেশি ২ হাজার ৭৫৮ জন অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। সবচেয়ে কম ৭১৯ জন অনুপস্থিত ছিলেন ময়মনসিংহ বোর্ডে। এদিন সবচেয়ে বেশি ৫ জন বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে।

মাদরাসা বোর্ডের তথ্যানুযায়ী—৪২৬টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৯ জন। অনুপস্থিত ৩ হাজার ২৬৯ জন। বহিষ্কার হয়েছেন ৪ জন।

প্রথম দিন আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন। সেই হিসাবে দ্বিতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে ২৮১ জন।

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে ৭০৭টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫১ জন। বাকি ১ হাজার ৩৮৪ জন অনুপস্থিত। এ বোর্ডের অধীনে মোট ১০ জন বহিষ্কার হয়েছেন।

প্রথম দিনে কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন। সেই হিসাবে দ্বিতীয় দিনে কারিগরিতে অনুপস্থিতি কমেছে ৮৬১ জন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...