অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মায়ের সাথে চট্টগ্রাম যাওয়া হলোনা হাছানের, ইলিশা ঘাটে আহাজারি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মে ২০২০ রাত ০৮:২৭

remove_red_eye

১০২৭

আমির হোসেন, ইলিশা প্রতিবেদক:: ভোলায় ট্রাকের চাপায় এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরও দুজন। রবিবার বিকেলে সদর উপজেলার ইলিশা ঘাটে এ ঘটনা ঘটে।
 
নিহত শিশুর নাম হাছান (১২)। সে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। আহত দুজন হাছানের মা ও নানা মালেক সিকদার। ঘটনার পরে ঘাট জুড়ে সৃষ্টি হয় নিহত হাছানের মায়ের আহাজারি।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি ফেরিতে উঠতে গেলে হঠাৎ উল্টে গিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এবং আহত হয় শিশুটির নানা ও মা।
 
পুলিশ জানায়, নিহত হাছান ও তার নানা মা চট্টগ্রামের উদ্দেশ্যে ইলিশা ঘাটে যান। কিন্তু পুলিশ ও কোস্ট গার্ডের বাঁধায় তারা ঘাটেই অবস্থান করেন।
 
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, চালককে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।    




মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...