অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে নতুন কারিকুলামে ৫ঘন্টা পরীক্ষায় শিক্ষার্থীরা খুশি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৩২৯

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নতুন কারিকুলামে ৫ঘন্টা পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই খুশি। গতকাল বাংলা প্রথম পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের মোট ৪ শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার জানান, ৫ ঘন্টা পরীক্ষার প্রথম ২ ঘন্টা লিখিত, ৩০ মিনিট বিরতি ও তার পর বাকি সময় ব্যবহারিক পরীক্ষা। এভাবেই প্রতিদিন ৫ ঘন্টা করে পরীক্ষা নেয়া হবে। তিনি আরও জানান এভাবেই দেশের বিভিন্ন স্থানে নতুন কারিকুলামে পরীক্ষা নেয়া হচ্ছে। তবে যেসব স্থানে এসএসসি পরীক্ষা কেন্দ্র সেসব কেন্দ্রের পরীক্ষা নিতে একটু অসুবিধা হচ্ছে। এসএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের পরীক্ষা নেয়া হবে। 
 বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর  রহমান রিসাল জানান, নতুন কারিকুলামে আমরা আনন্দের সাথে পরীক্ষা দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুটি সরকারি বিদ্যালয়সহ ২২ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার।  দাখিল পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার। মোট ২১ হাজার  শিক্ষার্থী এবারের নতুন কারিকুলামে পরীক্ষা দিচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...