অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অঙ্গীকার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৪ রাত ০৮:০০

remove_red_eye

৩৪১

               লালমোহন উপজেলা পরিষদের প্রথম সভা
 
লালমোহন প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠন, এলাকার সার্বিক উন্নয়ন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার নিয়ে শপথগ্রহণের পর প্রথম সভায় অংশগ্রহণ করেছেন ভোলার লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ বলেন, আপনারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের (জনগণের) যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। এছাড়া ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহনকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। এই উপজেলায় কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লালমোহনকে এগিয়ে নেবো ইনশাআল্লাহ।
লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটবের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান এবং ওসি এসএম মাহবুব উল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...