অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

হাত দেওয়া যাচ্ছে না কাঁচা মরিচে, কেজি ৩২০ টাকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২৪ বিকাল ০৫:৪২

remove_red_eye

৪৪৪

কাঁচা মরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়ে প্রকারভেদে ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

চাহিদার তুলনার বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৫ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারে কথা হয় বিক্রেতাদের সঙ্গে।

বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে ২৫০ গ্রাম কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা ১০ টাকার মরিচ কিনতে চাইলে বিক্রেতা বিক্রিতে অপারগতা প্রকাশ করছেন। ব্যবসায়ীরা বলছেন দামের কারণে ১০ টাকার মরিচ বিক্রি করা যায় না। ১০০ গ্রামের নিচে মরিচ বিক্রি করা ব্যবসার জন্য ক্ষতি।

শেওড়াপাড়া এলাকার সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, দাম দিয়ে এক পাল্লা (৫ কেজি) মরিচ এনে ১০ থেকে ২০ টাকার মরিচ বিক্রি করে পোষায় না। এ রকম দাম থাকলে মরিচ বিক্রি বন্ধ করে দেব।

কাঁচা মরিচের দাম পেতে কৃষক কচি মরিচ বিক্রি করছে। বাজারে যে মরিচগুলো আসছে এতে ঝালও তেমন নেই। ঝাল কম থাকার কারণে পরিমাণ বেশি লাগছে বলে জানালেন তালতলা বাজারে বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী সালাউদ্দিন।  

তিনি বাংলানিউজকে বলেন, এভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে জীবন চলবে না। কোনদিন চিন্তাও করিনি কাঁচামরিচ ৩২০ টাকা কেজি দরে খেতে হবে। শুধু তাই নয়, কোনো সবজিই ৮০ টাকা নিচে কেনা যাচ্ছে না। বাজারে সরকারের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।

এদিকে, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম কমেছে। তবে সবজি ও মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনার প্রতিটি সবজি কেজিতে ২০ থেকে ৬০ টাকা বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...