লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০২
২৯২
কালমা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৪ জুলাই)। এদিন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুনের কাছে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দানকারীদের মধ্যে রেহানা আকতার লাইজু এবং ইকবাল হোসেন সম্পর্কে আপন দেবর-ভাবি। রেহানা আকতার লাইজুর স্বামী মো. আকতার হোসেন এরআগে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশনিতে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তবে নির্বাচনে হেরে যান আকতার হোসেন। চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন সংশ্লিষ্ট দপ্তর।
এছাড়াও বৃহস্পতিবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালমা ইউনিয়ন (উত্তর) শাখা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ (উত্তর) শাখার আহবায়ক আকতার হোসেন ঝন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ (দক্ষিণ) শাখার সভাপতি বজলুর রহমান, কালমা ইউনিয়ন (উত্তর) শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরেফিন হাওলাদার এবং ইউনিয়ন যুবলীগের কর্মী মো. হোসেন জাহাঙ্গীর।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার আমরা এসব মনোনয়নপত্র যাচাই-বাচাই করবো।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত