অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ব্যাক্তিগত উদ্যোগে দৌলতখানে বৃক্ষ রোপণ উদ্বোধন করলেন ডাঃ রাজ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৫৮৯

আবুল খায়ের, দৌলতখান : সবুজ বনায়নে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে ব্যাক্তিগত উদ্যোগে ভোলার দৌলতখানের সুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর পূর্ব চরখলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ উদ্বোধন করেন প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ রাজ। শুক্রবার সকালে সুকদেব মদনমোহন  বিদ্যালয়ের সভাপতি আবু তাহের রতন মাষ্টার, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান হারুন মাস্টার কে সাথে নিয়ে তিনি বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডাক্তার রাজ বিদ্যালয়ের চত্বরে গাছের চারা হাতে নিয়ে লাইনে দাঁড়ানো  স্বত:স্ফূর্ত ও সুশৃঙ্খল শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও কুশল বিনিময় করেন। চারা রোপণ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রাজ বলেন প্রধানমন্তীর নির্দেশ বাস্তবায়নে নির্মল পরিবেশের জন্য তিনি ব্যাক্তিগত উদ্যোগে ও ব্যাক্তিগত তহবিল থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ করছেন। দূষণ মুক্ত  আবহাওয়া ও পরিবেশ বাঁচাতে এসব গাছের চারার মধ্যে ঔষধি বনজ ও ফলদ গাছের চারা রয়েছে। তিনি আরও বলেন তাপ মাত্রা বাড়ার ফলে আবহাওয়ায় বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। খালি জায়গায়, স্কুলে ও রাস্তার পাশে ও গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মত আমাদের যে যার সামর্থ অনুযায়ী খালি জায়গায় গাছ লাগিয়ে আমাদের অবদান রাখতে হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...