দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:২৩
৪০১
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জোবায়ের উদ্দিন জিতু নামের এক এইচ এসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে । শুক্রবার বিকাল ৫টায় দৌলখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ ঘর থেকে জিতুর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে । নিহত জিতু ওই এলাকার শিক্ষক মো. জসিমের একমাত্র সন্তান ও দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। চলমান এইচ এসসি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পরে এবং সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
তার স্বজনরা জানান, দীর্ঘদিন মাসসিকভাবে অসুস্থ থাকায় সে কারো সাথে খুব একটা মিশতো না। ৪ জুন বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভাল না হওয়ায় তার মন খারাপ ছিল।
পুলিশ ও কলেজ সূত্রে ও তার স্বজনরা জানান, জিতু দী্ঘদিন মানসিক রোগে ভুগছিল। এর মধ্যেই চলমান এইচ এসসি পরীক্ষায় অংশ নেয়। বাংলা ও ইংরেজি সহ প্রথম তিনটি বিষয়ের পরীক্ষা আশানুরূপ না হওয়ায় হতাশা বেড়ে যায়। এর আগে কলেজ টেস্ট পরীক্ষাও তার ফলাফল ভালো হয়নি।শুক্রবার বেলা সাড়ে এগারোটায় তার মায়ের কাছে ভাত চেয়ে সে উধাও হয়ে যায়। পরে বারোটার দিকে ঘরের পাটাতনের ওপরে তাকে গলায় ফাঁস দেওয়া মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে আত্মহত্যার খবর শুনে দৌলতখান থানার এসআই মো. নজরুল ইসলাম লাশ উদ্ধার করেছেন।
সরকারি আবু আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান গনমাধ্যমে জানান, জিতু কে কিছুদিন আগেই ঢাকা থেকে চিকিৎসা করে আনা হয়েছে। মানসিকভাবে ও সুস্থ ছিল না।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল গনমাধ্যমে জানান, মানসিক সমস্যার মধ্যেই জিতু পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মাসিনকভাবে ভেঙ্গে পড়ে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করেছে। প্রকৃত বিষয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক