অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

শেখ হাসিনার সরকার আমলে কাউকে না খেয়ে থাকতে হবে না- এমপি জ্যাকব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মে ২০২০ বিকাল ০৩:৫২

remove_red_eye

৯৭৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দেশে যতবড় দুর্যোগ আসুক না কেনো, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। নিজের পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে। তিনি বলেন, বিশ্বে একশ বছরেও এমন দুর্যোগ আসেনি।   পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোও এর চিকিৎসা আবিষ্কার করতে পারেনি, তাই সবাইকে সচেতন হতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলতে হবে।

সোমবার (৪ মে) সকালে ভোলার চরফ্যাশনে মানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগী বিতরণকালে তিনি এ কথা বলেন।

চরফ্যাশন ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সু-শৃঙ্খল পরিবেশে তিনি পৌর এলাকার এক হাজার পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি উপজেলার ১০ হাজার এবং ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন।

এমপি জ্যাকব আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে আমি শুধু সু-সময়ে জনগণের পাশে ছিলাম না, দুর্যোগের সময়ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। মানুষের খাদ্য সংকটের সময়, দুঃখের সময় যারা পাশে থাকে সেই হলো আজকের আসল বন্ধু।
 
তিনি বলেন, দেশ মাতৃকার টানে পুলিশ প্রশাসনও ঝুঁকি নিয়েছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের জীবনকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে কাজ করছে।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আকনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। 

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...