লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা মে ২০২০ বিকাল ০৪:০৪
৮৬৫
লালমোহন প্রতিনিধি:: করোনা ভাইরাসে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এ সুযোগে ভোলার লালমোহনে বিনা টেন্ডারে স্কুল ভবন ভেঙ্গে নিতে শুরু করেছে আওয়ামী লীগ নেতা। উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্চপিয়া এলাকায় ৬২নং পূর্ব চর কচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবন রোববার হঠাৎ করে ভাঙ্গা শুরু করে ফরহাদ হোসেন মুরাদ নামের ওই নেতা। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানুর বেগম ঘটনাস্থলে এলে মুরাদ তার সাথে দুর্ব্যবহার করেন। একদিনেই ভবনের ছাদ পুরোপুরি ভেঙ্গে ফেললে পরে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে সোমবার কাজ বন্ধ রাখে।
প্রধান শিক্ষিকা শাহানুর বেগম বলেন, তার স্কুলের ভবন হঠাৎ করে ভাঙ্গা শুরু করলে মুরাদ মেম্বারকে জিজ্ঞেস করলে তিনি দুর্ব্যবহার করেন। কাজ বন্ধ করতে নিষেধ করেন। বলেন, কাগজ আছে। পরে তার কাগজ নিয়ে দেখা যায়, ২০১৪ সালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রেরিত একটি পত্রে জনৈক হাসিবুর রহমানের নামে ৭টি বিদ্যালয় নিলাম দেওয়া হয়। ওই ৭টির মধ্যে সাতবাড়িয়া স: প্রা: বিদ্যালয় নামে একটি বিদ্যালয় রয়েছে। যার অবস্থান ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকায়। ওই সময় সেই সব বিদ্যালয় ভেঙ্গেও নেওয়া হয়েছে। কিন্তু ফরহাদ হোসেন মুরাদ ওই বিদ্যালয় ৬২নং পূর্ব চর কচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মনে করে হঠাৎ করে ভাঙ্গা শুরু করেন। একদিনেই ভবনের ছাদ ভেঙ্গে ফেলা হয়েছে। প্রধান শিক্ষিকা জানান, ওই ভবনে ৩য় ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলতো। এখন তাদের ক্লাস করতে কষ্ট হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আয়ুব আলী বলেন, আমি অভিযোগ পেয়ে প্রধান শিক্ষিকাকে থানায় জানাতে বলেছি। এ ব্যাপারে কমিটি আছে কমিটি যাচাই বাছাই করে দেখবে।
আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মুরাদের কাছে জানতে চাইলে তিনি বলেন,
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত