অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিলেন এমপি মুকুল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় ফজলুর রহমান নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ সোমবার দুপুরে চরখলিফা  ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামে আনুষ্ঠানিকভাবে পরিবারটির কাছে ঘরের চাবি হস্তান্তর করেন এমপি মুকুল। এসময় তিনি পরিবারটীকে নতুন ঘরে তুলে দিয়ে বলেন, আমার বাবা - মা নেই। এরাই আমার বাবা মা। আমার নির্বাচনি এলাকার জনগণের সেবা করার মাধ্যমে আমি আমার বাবা মায়ের সেবা করছি। আমার বাবা মা বেচে থাকলে আমি যেমন তাদের জন্য রতাম, এখন আমার নির্বাচনি এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মানুষর জন্য সেরকম সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। 
 
দৃষ্টি প্রতিবন্ধী ফজলুর রহমানের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন। তিনি ভাঙাচোরা একটি ঝুপড়ি ঘরের মধ্যে মানবেতর  জীবন যাপন করতেন। 
 
এমপি মুকুল জানান, সামাজিক যোগাযোগ এর মাধ্যমে বিষয়ট তার দৃষ্টিগোচর হলে তিনি নতুন ঘর তুলে দেন। পাশাপাশি অসহায় এই পরিবারটিকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন।  
 
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, মানুষ মানুষের জন্য। মানুষকে সেবা করার মহান লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাই আজকে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...