অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কেন্দ্রীয় যুবদলের কমিটি গঠন: ভোলায় যুবদলের নেতা মাসুদের নেতৃত্বে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৪ রাত ০৮:৫৭

remove_red_eye

১০৮৪

এইচ আর সুমন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক, রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেক কে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল কে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলায় ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল।
শনিবার  (১৩ জুলাই) বিকালে ভোলা জেলা বিএনপির  কার্যালয়ে সামনে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে জেলা যুবদলের নেতা মাসুদের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পদ প্রদিক্ষণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ শুভেচ্ছা বক্তব্যে বলেন,দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তার পাশাপাশি দেশের সকল মানুষের কাছে অনুরোধ করে বলেন,  দেশনেত্রী খালেদা জিয়ার জন্য  দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে ফিরে এসে  নেতৃত্ব দেয়। আমরা রাজপথে আছি রাজপথেই থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা মনজুর আলম, ফিরোজ আলম, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা যুবরাজ, জাফর, পৌর যুবদল নেতা মোঃ সোহরাব, জেলা ছাত্রদলের নেতা এমদাদ হোসেন, বশীর খন্দকার, আল আমিন বেপারীসহ যুবদলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন'কে সাধারন সম্পাদক করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...