অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ শুরু

মলয় দে

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৪ রাত ১১:১৫

remove_red_eye

৫১৯

মলয় দে : ভোলা সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ শুরু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা- ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ।
এসময় আরো উপস্থিত ছিলেন,নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, সহকারী কমিশনার ভ‚মি আবুল হাসনাত ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক , জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ফয়সাল,জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,বিশিষ্ট কণ্ঠ শিল্পী তালহা তালুকদার বাধঁন।  
উদ্বোধনী ম্যাচে আলীনগর ইউনিয়ন বনাম বাপ্তা ইউনিয়ন ফুটবল  দল খেলায়  অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে বাপ্তা ইউনিয়ন ৩-০ গোলে  আলীনগর ইউনিয়ন টিমকে পরাজিত করে তাদের ১ম জয় নিশ্চিত করে। এই টুর্নামেন্টে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...