বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০১৯ রাত ০১:১১
৯৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দুর্গম এলাকা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৫ যুবক মিলে এক গৃহবধূ (২৫) কে পালাক্রমে ধর্ষনের ঘটনার ১ দিন পর অবশেষে ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুলকে গ্রেফতার করেছে। রবিবার রাত সোয়া ১২ টার দিকে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন নজরুলকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন। এদিকে অপর ৫ আসামী এখনো পলাতক রয়েছে। তবে একটি স্প্রীডবোট জব্দ করেছে। এছাড়া পুলিশ হেফাজতে ওই গৃহবধুকে রাত ৮ টার দিকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে ও ধর্ষিত ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, চরফ্যাসনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে আড়াই বছরের শিশু নিয়ে মনপুরায় শ্বশুর বাড়িতে আসছিল। বেলা ১২ টার সময় এসে দেখেন চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট এসে দেখেন মনপুরার জনতা বাজারের উদ্দেশ্যে আগেই লঞ্চ ছেড়ে গেছে। এসময় ঘাটে একটি স্প্রীড বোট দেখেন। তখন ওই নারী ১০০ টাকা ভাড়া দিতে রাজী হয়ে স্প্রীডবোটে ওঠেন। তখন ওই স্পীডবোটে আরোও ২ জন যাত্রী উঠে। পথিমধ্যে জনতার খালের পাড় থেকে আরো ২ জন যাত্রী উঠে। এদিকে গন্তব্যে না গিয়ে চরপিয়াল নিয়ে যায়। এ সময় চরে নিয়ে ওই ৪ জন জোরপূর্বক ওই নারীকে ৪ বার ধর্ষন করে বলে অভিযোগ করা হয়।
এদিকে জনতা বাজার থেকে স্পীডবোটের মালিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল চরপিয়াল গিয়ে ওই ৪ ধর্ষককে মারধর করে । এক পর্যায়ে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা রেখে তাদের ছেড়ে দেয়। এর পর অসহায় ওই গৃহবধুকে নজরুল জঙ্গলে নিয়ে ৫ম বার ধর্ষণ করে এক হাজার টাকা দেয়। এমনকি নাম না প্রকাশ করতে ধারন করা ভিডিও ফেইসবুকে দিবে বলে হুমকি দেয় নজরুল। পরে ইউপি চেয়ারম্যান ওলিউল্লাহর সহায়তায় উদ্ধার হয় এবং ৬ জনকে আসামী করব্শিনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০), বেলাল পাটোয়ারী (৩৫), মোঃ রাসেদ পালোয়ান ( ২৫), শাহীন খান (২২), কিরন (২৬) ও স্পীডবোটের ড্রাইভার রিয়াজ। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডে।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ৬ জনকে আসামী করে শনিবার রাত ১২ টার দিকে ধর্ষিতাবাদী মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। তারা দিন ভর আসামী গ্রেফতারে চেষ্টা চালান। রবিবার রাত ১২ দিকে ধর্ষন মামলার অন্যতম আসামী নজরুলকে গ্রেফতার করা হয়। নজরুল হাতিয়া পালিয়ে ছিলো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত