অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


খাদ্য সহায়তা নিয়ে খেলোয়াড়দের পাশে দাড়িয়েছে ভোলা জেলা ক্রীড়া সংস্থা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২০ রাত ০৮:১৯

remove_red_eye

৮৬৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় খাদ্য সহায়তা নিয়ে নিয়মিত,সাবেক খেলোয়াড়,নারী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পাশে দাড়িঁয়েছে  ভোলা জেলা ক্রীড়া সংস্থা। সোমবার সকালে ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় প্রায় সাড়ে তিনশ খোলায়াড় দের মাঝে  করোনা উপলক্ষ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এছাড়াও উপস্থিত ছিলেন  জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শায়লা সোহানি, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার,সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক লিপিয়া খানম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ। এসময় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনার প্রভাবে সারাদেশের মত  ভোলায়ও  ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলোয়ারদের এখন ঘরে বসে থাকতে হচ্ছে। তাদের অলস সময় কাটছে। আয় রোজগারও বন্ধ। এছাড়া সাবেক খেলোয়াড়দের অবস্থাও একই রকম। তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২য় ধাপে এই খাদ্য সহায়তা কিছুটা হলেও খেলোয়াড়দের পরিবার এর জন্য উপকৃত হবে বলে জানান। এছাড়া পর্যায়ক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেও একই সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...