অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২০ রাত ১১:৪২

remove_red_eye

৯৭১

চরফ্যাসন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে মালবাহী মোটিটেম্পু নিয়ন্ত্রন হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক মো.বিল্লাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় টেম্পুতে থাকা ইসমাইল(৩০) নামের আরেক যুবক আহত হয়েছে।

মঙ্গলবার(৫মে) বেলা সাড়ে ১১টার দিকে এওয়াজপুর ৬নং ওয়ার্ড এলাকায় চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকনের বাড়ির সংলগ্ন শশীভূষণ টু চরফ্যাশন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোবোরাককে সাইড দিয়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. বিল্লাল উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সামছল হক মাঝীর ছেলে। সে এন ফোর্স কোম্পানির চরফ্যাশন শহরের জিলার নুর ক্যাপে হাউজের মালিক সাইফুল ইসলামের মালামাল পরিবহনকারী মোটিটেম্পুর চালক ছিলেন।

স্থানীয়রা ও এন ফোর্স কোম্পানির ডিলার সাইফুল ইসলামের ডেলিভারী ম্যান মো. মহসিন জানান, কোস্পানির মালামাল দক্ষিণ আইচা ও শশীভূষণ বাজার ডেলিভারী দিয়ে ফিরছিলেন তারা। এ সময় এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায়, খোকন চেয়ারম্যানের বাড়ির কাছে শশীভূষণ টু চরফ্যাশন সড়কে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোবোরাকে সাইড দিতে গিয়ে, টেম্পুটি নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালক বিল্লাল টেম্পুর নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসান মাহামুদ মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তন করা হয়েছে।





আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...