অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

২৯০

লালমোহন প্রতিনিধি : একদিন আগে প্রতিবেশির সাথে জমি নিয়ে মারামারি। পরদিন রাতে বুকের ব্যথা নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মৃত্যবরণ করেন বৃদ্ধ আবদুল আলী। মারামারির সময় প্রতিবেশি ইলিয়াছ বুকে আঘাত করেন এমন গুঞ্জন থাকলেও মৃত্যুর পর বৃদ্ধের স্ত্রী ও ছেলেরা কোন অভিযোগ না করে দাফনও করেন। কিন্তু ঘটনার নয়দিন পর শুক্রবার বৃদ্ধ আব্দুল আলীর স্ত্রী ছায়েদা খাতুন, ছেলে ফারুক, হারুন ও শাহাবুদ্দিন জানালেন ভিন্ন কথা। লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার হিম্মত আলী বাড়ির আব্দুল আলী গত ১৭ জুলাই বুধবার রাতে মারা যান।
পরিবারের দাবী, মৃত্যুর আগের দিন প্রতিবেশি ইলিয়াছসহ আরো ৩জন বাড়ির পাশের জমিতে আব্দুল আলীর বুকে আঘাত করেন। ওই সময় বাবার উপর হামলার খবর শুনে মেঝ ছেলে হারুন ঘটনাস্থলে যান। তাকে দুজনে আটকে ধরে ইলিয়াছ তার বাবার বুকে ছুড়ির বাট দিয়ে আঘাত করেন। এর একদিন পর রাতে বাবার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১ ঘন্টা পরই রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আব্দুল আলীর স্ত্রী ছায়েদা খাতুন জানান, তার স্বামীর মৃত্যু হওয়ার পর পোস্টমর্টেম করলে লাশ কাটা ছিঁড়া করবে একারণে কোন অভিযোগ করতে দেননি ছেলেদের। এছাড়া ইলিয়াছ এসে তার পায়ে পরে অনুরোধ করেছিল, যেই জমি নিয়ে বিরোধ সেই জমি তারা দিয়ে দিবে। কোন অভিযোগ যেন না করে। এসব কারণে মৃত্যুর পর থানায় কোন অভিযোগ হয়নি। বড় ছেলে ফারুক জানান, ঘটনার সময় তিনি চট্টগ্রাম ছিলেন। যার কারণে কোন সিদ্ধান্ত নেওয়া যায়নি। কিন্তু এখন সব ছেলেরা মামলা দিতে প্রস্তুত। থানায় মামলা না নিলে প্রয়োজনে আদালতে মামলা দায়ের করবেন বলে জানান ৩ ছেলেই।       
এদিকে অভিযুক্ত ইলিয়াস জানান, আব্দুল আলী তার চাচা হয়। চাচাকে তিনি কোন আঘাতই করেননি। তিনি জমিতে গরুর খামার করতে গেলে চাচা আব্দুল আলী বাধা দেন। থানা থেকে পুলিশও নেন। পরে জমি মাপার তারিখ হয়। এই পর্যন্তই।
লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহ্বুব-উল-আলম জানান, আব্দুল আলীর পরিবার থেকে সেসময় কোনো অভিযোগ করা হয়নি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...