চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই মে ২০২০ রাত ০৮:২০
৯৯৯
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন:: করোনা পরিস্থিতিতে এবার রমজানে সালাতুল তারাবীতে মুসল্লী সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম মোয়াজ্জিনরা। কারন মুসল্লীদের অনুদানেই ইমাম মোয়াজ্জিনদের সম্মানী দেয়া হয়। এমন অবস্থায় তাদের সহযোগীতায় এগিয়ে এসেছেন চরফ্যাশন মনপুরা (ভোলা-৪) আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে তিনি তাঁর নির্বাচনী এলাকা চরফ্যাশন মনপুরা উপজেলায় ১হাজার ৪২১টি মসজিদের ইমাম মোয়াজ্জিনকে নিজ উদ্যোগে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় ব্যক্তিগতভাবে ১৪ লক্ষ ২১হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল ভোলার চরফ্যাশনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিমখানা ময়দানে ইমাম মোয়াজ্জিনদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু নাছের,সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি মনপুরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছার উদ্দিন।
এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশাজীবিদের পাশাপাশি সারাদেশের কওমী মাদরাসা সমূহে ইতিমধ্যে ৮ কোটি ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে করোনা সংক্রমণের কারনে জুমার নামাজসহ মসজিদ বন্ধ রাখলেও বাংলাদেশে সীমিত আকারে হলেও মসজিদ খোলা রেখে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম মোয়জ্জিনরা সমাজের সম্মানিত অংশ। করোনা সংকটকালে তাঁদের প্রতিও সু-দৃষ্টি দেয়া প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তিদেরকেও এমন পরিস্থিতিতে তাঁদের পাশে সহযোগীতার হাত প্রসারিত করার আহবান জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত