বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই মে ২০২০ রাত ১১:১৯
৭৯৩
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে কাল বৈশাখী ঝরে লন্ড ভন্ড হয়ে গেছে এলাকার অধিকাংশ বসতঘর, পানের বরজ, কলা বাগানসহ বিভিন্ন ফসল উৎপাদিত খামার। স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৬টার দিকে হটাৎ কালবৈশাখী ঝড়ে ইউনিয়নের ৬টি ওয়ার্ডে আঘাত হানে। এসময় বসত ঘর, পানের বরজ, কলা বাগানসহ বিভিন্ন ফসল উৎপাদিত খামারগুলো লন্ডভন্ড হয়ে যায়। এলাকাবাসরি দাবী এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই এলাকার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর জানান, বুধবার ভোর ৬টার দিকে তার ১০ লাখ টাকা ব্যায়ে নির্মিত একটি নতুন টিনের ঘরে পেছন থেকে ২টি বড় বড় গাছ পরে ঘরটি সম্পূর্ণ চুর্ণবিচুর্ণ হয়ে যায়। অন্যদিকে ওই এলাকার জসিম উদ্দিন, আলাউদ্দিন, টিটুর বসত ঘরগুলো প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িয়ে গাছের সাথে আটকে থাকে। তাছাড়া আবদুল হক নামে এক কৃষকের ৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত পানের বরজটি ঝড়ের আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। আবদুস সালাম নামের এক কৃষকের ১ লাখ টাকা ব্যায়ে নির্মত একটি কলার বাগান ঝড়ের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ইউসুফ মোল্লা, জাকির হোসেন ও কামাল হোসেনদের ৩টি বসত ঘর ঝড়ের আঘাতে ভেঙে মাটিতে পরে যায়। অন্যদিকে দক্ষিণ দিঘলদী ১নং ওয়ার্ডের আবদুল কাদের জানান, তার একটি সবজী খামার, ৩নং ওয়ার্ডের মোকলেছুর রহমান জানান, তার একটি নতুন টিনের ঘর, ৪নং ওয়ার্ডের আবুল হাসেম জানান, তার ২টি পানের বরজ, ৫নং ওয়ার্ডের আবদুল খালেক জানান, তার ২টি সাগর কলার বাগান ও ৭ নং ওয়ার্ডের আবদুর রহমান জানান, তার বাড়ীতে ঝড়ের সময় গাছ পরে ৩টি বসত ঘর লন্ডভন্ড হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়দের দাবী, ৬টি ওয়ার্ডে কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা এ বৃহত্তর ক্ষতি পুরণের জন্য কিছুটা হলেও সরকার ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সহযোগীতা কামনা করেন।
এ খবর পেয়ে আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক মোঃ কামাল হোসেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত