অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন ও মনপুরাবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান : সাবেক এমপি নাজিম উদ্দীন আলম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৫২৫

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ধর্মবর্ন দলমত নির্বিশেষে সকল জনগনকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির (ভোলা-৪) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলা সদরে বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণের মুক্তি হয়েছে।

নাজিম উদ্দিন আলম আরও বলেন, এই বিজয় ছাত্র জনতার বিজয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ১৭ কোটি জনতা চুড়ান্ত বিজয়ের অপেক্ষায় রয়েছেন।

দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের পুর্ব দিগন্তে নতুন সূর্যোদয় হবে বলে দেশবাসীকে ধৈর্য্য ধরতে বলেন। এর আগে হেলিকপ্টার যোগে চরফ্যাশন টি,বি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

সমাবেশে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমীর মালতিয়া, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদ ও যুবদল নেতা রিয়াদ শিকদার, ফজলে রাব্বি ছাত্রদল সভাপতি আলী মালতিয়া প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...