অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার মনপুরায় সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ৫ জন মিলে এক গৃহবধূকে গণধর্ষণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৯ সকাল ১০:৪৩

remove_red_eye

১০৪৩

মনপুরা প্রতিনিধি : দিনে দুপুরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ৫ জন মিলে এক গৃহবধুকে উপর্যুপরি গণর্ধষণের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। শনিবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে স্প্রিটবোটে ওই গৃহবধু মনপুরা উপজেলায় যাওয়ার সময় জোর করে চরের মধ্যে নামিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর শনিবার রাতে মনপুরা থানায় গৃহবধু মামলা দায়ের করেছেন। আসামীরা হচ্ছে মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম (৩০), বেলাল পাটোয়ারী (৩৫), মোঃ রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) এবং কিরন (২৬)। এদের সবার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহমানপুর গ্রামে। এদিকে আসামীদেরকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন।

ভিকটিম এবং স্পীডবোটের ড্রাইভার রিয়াজ সাংবাদিকদের জানান, গৃহবধু মনপুরা যাওয়ার জন্য চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাটে আসেন। এ সময় তার সাথে আড়াই বছরের সন্তান ছিল। তিনি ঘাটে এসে দেখেন মনপুরাগামী লঞ্চটি ছেড়ে গেছে। নিরুপায় হয়ে তিনি ওই রুটে নিয়মিত যাত্রী পাড়াপাড়কারী একটি স্প্রিটবোটে চড়েন। এ সময় বোটে আরও ২ যাত্রী ছিলেন। পথিমধ্যে জনতার খালপাড় এলাকা থেকে আরও ২ যাত্রী ওঠে। পরে বোটটি মনপুরার উদ্দেশ্যে কিছুক্ষণ চলার পর এক পর্যায়ে ওই পুরুষ চারযাত্রী মিলে জোরপূর্বক স্প্রিটবোটটি চরপিয়ালে থামাতে বাধ্য করে এবং মহিলাকে চরে নামিয়ে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্প্রিটবোটের মালিক সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুলকে জানালে সে অপর একটি স্প্রিটবোটে চড়ে চরপিয়াল আসে। নজরুল এসে ওই ৪ লম্পটকে মারধর করে এবং তাদের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর নজরুল নিজে ওই গৃহবধুকে আবার চরের ভিতরে নিয়ে যায় এবং এক ঘণ্টা পর ফিরে আসে।
এ ঘটনাটি চরের ‘বাতাইন্নারা’ ( মহিষের রাখালরা ) দেখে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে তিনি সন্ধ্যা সাড়ে ৭ টায় চরপিয়াল থেকে ওই গৃহবধূকে স্পীডবোটযোগে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসার ব্যবস্থা করেন।

ভিকটিম আরও জানান, নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কাউকে কিছু বললে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ারও হুমকি দেয়।

এব্যাপারে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরপিয়ালের গণধর্ষণের ঘটনাটি মোবাইলফোনে চরের মহিষের রাখালরা (বাতাইন্নারা) তাকে জানায়। পরে মনপুরা থানার ওসিকে জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চর থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে আনা হয়।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীরা পালিয়ে গেছে। স্পীডবোটটি জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...