বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪০
৩১৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনগণের বিজয় হয়েছে, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এ বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা।
শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদৎবরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে। এ জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন, এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এই জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকবো, নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে, তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।
তিনি আরও বলেন, সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছেন। জনগণ অংশগ্রহণ করেছে। এটি একটি অভূতপূর্ব ঘটনা। এ দেশের ছাত্র আন্দোলনের গৌরবজ্জ্বল যে ভূমিকা আছে, সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চায়নি। আল্লাহর যে একটা বিচার আছে, সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক, আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা আবুল হোসেন প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত